,

আন্তর্জাতিক মানের নদীবন্দর হবে আশুগঞ্জে

Asugonj-3ডেস্ক রিপোর্ট : 

সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ১০০ বিঘা জমির ওপর নির্মাণ করা হবে আর্ন্তজাতিক মানের নদীবন্দর।  এ লক্ষ্যে আশুগঞ্জে ইতোমধ্যে বন্দরের দুটি জেটি ও একটি পাইলট হাউজের নির্মাণ কাজ শেষ হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ড. মো. শামসুদ্দোহা খন্দকার। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পরিদর্শন শেষে জাহাজ তুরাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. শামসুদ্দোহা বলেন, ‘প্রকল্পের অর্থছাড় যথাসময়ে না হওয়া এবং জমির মূল্য ১০ গুণ বেড়ে যাওয়ায় কাজ বিলম্বিত হয়েছে। অধিগ্রহণের প্রথম সময়ে জমির দাম ২০ কোটি টাকা ধরা হয়েছিল কিন্ত তা এখন বেড়ে ১৫৮ কোটি টাকা হয়েছে।’

তিনি বলেন, ‘আগামিকালের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করা হবে। আগামি দুই মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা হতে পারে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ সদস্য (অপারেশন) ভোলানাথ দে, পরিচালক (পরিকল্পনা) মাহমুদুল হাসান সেলিম, প্রধান প্রকৌশলী জুলহুদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. মোশাররফ হোসেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) আক্তারুন্নেসা শিউলি ও ঠিকাদার মো. আলমগীর কবির।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর