বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : বাঞ্ছারামপুর উপজেলায় ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে । জাতীয় পতাকা উত্তোলনের পতাকা উত্তোলনের পর এক বনাঢ্য র‌্যালী বের করা হয় । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ লুৎফুর রহমান । উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা –আলামীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,উপজেলা ভাইসচেয়ারম্যান মিন্টু  রঞ্জনসাহা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমির।