বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে গাঁজাসহ দুই হিজড়া আটক

news-image

আমিরজাদা চৌধূরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার কেজি গাঁজাসহ দুই হিজড়াকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত শাহীনূর (২০) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া মহল্লার বাসিন্দা ও হাসি (২১) জেলার আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দুপুরে ওই দুই হিজড়া ঢাকায় যাওয়ার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর যাত্রী ছাউনিতে বসে বাসের জন্য অপেক্ষা করছিল। এসময় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে