ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

news-image

মাদারীপুর প্রতিনিধি : বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কটিতে দূরপাল্লার বাস, লোকাল পরিবহন ও অন্যান্য যানবাহনের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া যাত্রীরা।
সকাল থেকে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কুয়াশা দেখা যায়। মাঝেমধ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করলেও অন্যান্য যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। বেলা বাড়ার পর কিছু দূরপাল্লার বাস চলতে দেখা গেলেও স্বাভাবিক দিনের মতো যানবাহনের চাপ ছিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বৃহস্পতিবার ভোর থেকেই যানবাহন চলাচল কমে যায়।
দূরপাল্লার বাসের পাশাপাশি লোকাল পরিবহনের সংখ্যাও কম থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে যাত্রা বাতিল করেছেন। বাসস্ট্যান্ডগুলোতেও যাত্রীদের উপস্থিতি ছিল কম।
শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ডে ঢাকাগামী কয়েকজন যাত্রী জানান, যাত্রী সংকটের কারণে বাস ছাড়তে দেরি হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না।
এদিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে শিবচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। দলটির নেতারা বলছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা সতর্ক রয়েছেন।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অল্প সময়ের জন্য সড়কে উঠেছিলেন। পরে তাদের প্রতিহত করা হয়েছে। এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান জানান, বুধবার রাতে সড়ক থেকে থানার দিকে কে বা কারা পটকা নিক্ষেপ করেছিল। বৃহস্পতিবার সকালে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে যানবাহন চলাচল তুলনামূলক কম।

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন হাকিম জেফরিস

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন