,

আশুগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুরের জয়দেবপুর উপজেলার বিলাসারা গ্রামের আহসান হাবিব (৩২), একই গ্রামের সোনিয়া পারভীন (২৭) এবং ছোটদেওরা গ্রামের সুবজ মিয়া (২৫)।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহাকারী পুলিশ সুপার (সর্দর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আখাউড়া উপজেলার থেকে ওই তিন মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ মাদক বহনকারী প্রাইভেটকারটিকেও আটক করে। 

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে