,

বাঞ্ছারামপুরে চোরের চেতনানাশকে প্রাণ গেলো কিশোরী মাহমুদার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোরের ছিটানো চেতনানাশকে জ্ঞান হারিয়ে আর জ্ঞান ফেরেনি কিশোরী মাহমুদা বেগমের (১৪)। এ ঘটনায় পুরো বাঞ্ছারামপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও কেউ অভিযোগ না দেয়ায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেঁজখালী ইউনিয়নের আকানগর গ্রামের আলী মিয়ার বাড়িতে একটি সংঘবদ্ধ চোরচক্র সিঁধ কেটে ঘরে ঢুকে চেতনানাশক ওষুধ ছিটিয়ে দেয়। এ সময় ওই ঘরে থাকা কিশোরী মাহমুদা ও তার মামী ময়না বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। 

এ সুযোগে চোর চক্রটি ঘরের ভেতর থাকা মোবাইল, কাপড়-চোপড়সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে চোরদের ছিটানো চেতনানাশকের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়া মাহমুদাকে বৃহস্পতিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এহসান হাবিব মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা-বাবাহীন মাহমুদা ছোটবেলা থেকেই তার মামার বাড়িতে থাকতেন। আর তাই আর্থিকভাবে অস্বচ্ছল মাহমুদার মৃত্যুর ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। এর ফলে থানায় মামলা দায়েরও হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ