বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাঞ্চল্যকর রতন মিয়া (৩২) হত্যা মামলার এজহারভুক্ত আসামি রুবেলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার তালশহর ইউনিয়নের মৈইশার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মৈইশার গ্রামে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রতন হত্যা মামলার এজহারভুক্ত ২৯নং আসামি রুবেলকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ৩১ মে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে ধান ক্ষেতের নাঁড়া কাঁটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে রতন মিয়া (৩২) মারা যান। নিহত রতন মিয়া তাঁজপুর গ্রামের মালু মিয়ার ছেলে। এ হত্যাকান্ডের ঘটনায় গত ২ জুন নিহতের পিতা মালু মিয়া বাদী হয়ে ৬৫ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত ৪ জন কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে