বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটে উৎপাদন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের ৬৪ ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে জাতীয় গ্রীডে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ ব্যাহত হচ্ছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ৬৪ মেগাওয়াট ক্ষমতার হাইড্রোজেন কুলারে লিকেজ দেখা দেয়ায় শুক্রবার সকাল  থেকে বন্ধ হয়ে পড়ে ইউনিট-২ এর উৎপাদন। অন্যদিকে, রক্ষণাবেক্ষণের জন্য ১৫০ মেগাওয়াটের ইউনিট-৩ এর উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান দ্রুততম সময়ে ইউনিট-২ উৎপাদনে ফিরিয়ে আনতে কাজ করছে প্রকৌশলীরা। তবে ইউনিট ৩ উৎপাদনে আসতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে বলে জানান তিনি।

 

 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে