,

সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে থানা ঘেরাও

Thanaডেস্ক রিপোর্ট :সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে নবীনগর থানা ঘেরাও করেছে শতাধিক নারী-পুরুষ।

বুধবার দুপুরে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের ভুক্তভুগীরা থানায় অবস্থান নিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের আশ্বস্ত করেন।

ভুক্তভুগীরা অভিযোগ করেন, গত কয়েকমাস ধরে হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ছেলে ও তার বাহিনীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ তারা। পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে গ্রামবাসী থানা ঘেরাও করতে বাধ্য হয়।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওয়ার্ড কাউন্সিলর ছিদ্দিক মিয়া ও স্থানীয় আলীয়াবাদ গ্রামের জহিরুল হক সর্দারের নেতৃত্বে নারায়ণপুর গ্রামের সওদাগর পাড়ার শতাধিক নারী-পুরুষ থানায় অবস্থান করছে। গ্রামবাসীর দাবি, তাদের অভিযোগ জানাতে ওসির জন্য আধঘণ্টা ধরে থানায় অবস্থান করছেন।

পৌর কাউন্সিলর ছিদ্দিক মিয়া ও জহিরুল হক সর্দার বলেন, ‘জুনাইদের সন্ত্রাসী কার্যকলাপের বহু ঘটনা তার বাবার (জাহাঙ্গীর ঠিকাদার) কাছে নালিশ কইরাও কোনো লাভ হয় নাই। তাই গ্রামের লোকজন এর প্রতিকার চাইতে শেষ পর্যন্ত আমাদেরকে থানার ওসির কাছে লইয়া আসে। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন ঠিকাদার বলেন, ‘আমার ছেলে জুনাইদ একটি হত্যা মামলার আসামি । তাই সে গ্রামে থাকে না। তবে আমার ছেলের বিরুদ্ধে গ্রামের যারা থানায় নালিশ করতে গেছে, তারা গ্রামের খুবই নিরীহ মানুষ। সুতরাং আমার ছেলেকে পেলে আমি নিজেই তার কঠিন বিচার করব।’

নবীনগর থানার ওসি আবু জাফর বলেন, ‘জুনাইদ হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুত তাকেসহ তার বাহিনীকে গ্রেপ্তার করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর