,

বাঞ্ছারামপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

news-image

বিশেষ প্রতিনিধি : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোশারফ হোসেন (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। দুপুরে উপজেলার দরিকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গকুলনগর গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে মোশারফ হোসেনের সাথে একই গ্রামের হারুন মিয়ার ছেলে এরশাদের সাথে ফরদাবাদ মোড়ে অটোরিকশা যাত্রী উঠানোকে কেন্দ্র করে সকাল ১০ টার সময় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুপুর ২ টার দিকে এরশাদ মিয়া লোকজন নিয়ে গকুলনগর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে মোশারফ হোসেনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের স্ত্রী রিনা আক্তার বলেন, আমার স্বামী দুপুরে ঘরে ভাত খাইতে বসছিল। এসময় ভোলাগাজীর বাড়ির হারুনের ছেলে এমরান, নাসির, মাইনুদ্দিন, হযরত আলী, মজিবুর নেতৃত্বে লাঠিসোটা নিয়ে ১৫/২০ জন আমার জামাইরে বাইরাইয়া মাইরা ফালাইছে। আমি খুনিদের ফাসি চাই।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, দুই অটোরিকশা চালকের মধ্যে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বুধবার সকালে কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে মোশারফ নামের এক চালকের বাড়িতে প্রতিপক্ষ হামলা করে তাকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করে। 


 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে