,

আশুগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

news-image

আমিরজাদা চৌধুরী :  আশুগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ওবায়দুল্লাহ (২৭) নামে এক যুবকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকাল ১০টার দিকে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহ এ কারাদণ্ডাদেশ দেন। ওবায়দুল্লাহ আশুগঞ্জ বাজারের একটি দোকানে বাবুর্চির কাজ করেন। তিনি শরীয়তপুর জেলা সদরের হারুকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে আসছিলো। এ সময় বিদ্যালয়ের সামনের সড়কে আগে থেকে দাঁড়িয়ে থাকা বখাটে ওবায়দুল্লা ওই ছাত্রীর পথরোধ করে তাকে উত্যক্ত শুরু করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে ওবায়দুল্লাহ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা উপজেলার রেলগেইট এলাকা থেকে ওবায়দুল্লাহকে আটক করে রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ ভ্রাম্যামণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ওবায়দুল্লাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে