,

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানান তিনি।
শাহবাজ শরিফ এ হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেন, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবারের হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এর কয়েক দিন আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের এই অবস্থান দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বকে সামনে এনেছে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল

রাতেই মুক্তি পান ধ্রুব রাঠি, জানাল পুলিশ