,

জেদ্দা থেকে ঢাকাগামী ফ্লাইট ছাড়তে বিলম্ব

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে বিমানবন্দরে আটকা পড়েছেন যাত্রীরা।
রোববার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ তথ্য জানান।
তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে ঢাকাগামী যাত্রীদের বোর্ডিংও শুরু করা যায়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই কর্মকর্তা আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এ অবস্থায় ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে। ফ্লাইট কখন ছেড়ে যাবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল