,

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, একান্ত প্রয়োজন না হলে সব ব্যারিকেড সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে জনশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন থাকলে নিয়ন্ত্রণব্যবস্থা রাখা যেতে পারে, তবে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে।
রোববার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের কারণে বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে এসব পর্যবেক্ষণ দেন আদালত।
আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠির দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানি হয় বিশেষ অধিবেশনে। আবেদনে গত ৯ অক্টোবর দেওয়া সুপ্রিম কোর্টের একটি আদেশের প্রসঙ্গ তুলে ধরা হয়।
এর আগে পৃথক একটি মামলার শুনানিতে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং দিল্লিগামী ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন আদালত।
রোববারের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, নিরাপত্তা ও জনশৃঙ্খলার প্রয়োজন বিবেচনায় ব্যবস্থা নেওয়া গেলেও তা যেন সাধারণ মানুষের চলাচলে অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি না করে।

 

এ জাতীয় আরও খবর

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল

রাতেই মুক্তি পান ধ্রুব রাঠি, জানাল পুলিশ