,

টাইফুন দুজুয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পূর্বাঞ্চলে আঘাত হানা টাইফুন দুজুয়ানের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। এখনো চারজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কানাগাওয়া প্রিফেকচারে এক নারীর মরদেহ এবং টোকিওর পূর্বে চিবা প্রিফেকচারে পানিতে ডুবে থাকা একটি গাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়েছে।

ঝড়ের প্রভাবে জাপানের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দেয়। নিহতদের মধ্যে চিবা প্রিফেকচারে ছয়জন এবং টোকিওর দক্ষিণ-পশ্চিমের কানাগাওয়ায় তিনজন রয়েছেন।

মৌসুমের ২৫তম টাইফুন দুজুয়ান পাঁচ দিনের ‘সিলভার উইক’ ছুটির সময় জাপানে আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিবা। এর আগে আগস্ট ও সেপ্টেম্বরের শুরুতেও অঞ্চলটিতে ভারি বৃষ্টি ও বন্যার ঘটনা ঘটেছিল।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির পূর্বদিকে অবস্থান করার সময় ঝড়টি দুর্বল হয়ে টাইফুনের বৈশিষ্ট্য হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়।

সূত্র: জাপান টুডে

এ জাতীয় আরও খবর

মা হওয়ার পর সৌন্দর্য নিয়ে যা বললেন ক্যাটরিনা

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

যে দোয়া আল্লাহর খুব প্রিয়

ইউরোপে যুদ্ধের দামামা: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে, ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. খলিলুর রহমানের মতবিনিময়

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে দিতে হবে ১০ হাজার টাকা দণ্ড ফি

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা

দুবলারচরে জমজমাট শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের ক্ষোভ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান

ঘরে বসেই মোবাইলেই খুঁজুন বাবা-দাদার জমির তথ্য

ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার