,

জাতিসংঘ সফরে জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি কর্মসূচিতে অংশ নেওয়াকে সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, চার দিনের যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময়ের সীমাবদ্ধতায় দুটি বাদ পড়ে। বাকি ১০টিতে তিনি সরাসরি অংশ নেন।

প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচির মধ্যে ব্যক্তিগত ও আন্তর্জাতিক পর্যায়ের বেশ কিছু আয়োজন ছিল। সকালে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত বিশেষ প্রাতরাশে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

দিনের শেষদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজেও সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী।

মাহদী আমিন বলেন, প্রথম দিন জাতিসংঘের বিভিন্ন বহুপাক্ষিক আয়োজনের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী।

তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ তুলে ধরা এবং দেশের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সরকারের লক্ষ্য জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করা বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে