,

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে, ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার মেট্রোরেলে চলন্ত অবস্থায় হঠাৎ একটি দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে যান্ত্রিক ত্রুটি ঠিক করার পর আবার স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল একটি মেট্রোরেল।

ট্রেনটি চলার সময় এর পেছনের দিকের একটি দরজা হঠাৎ খুলে যায়। বিষয়টি নজরে আসার পর যাত্রীদের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার পর সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ শেষ হওয়ার পর সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

ফলে মোট ২৬ মিনিট মেট্রোরেল সার্ভিস ব্যাহত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি সমাধানের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার পর নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবেই সাময়িকভাবে পুরো রুটের চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে