,

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

news-image

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন।

নতুন নির্ধারিত হারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জের অভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা থাকবে। মিনিবাসের সর্বনিম্ন ভাড়া থাকবে ৮ টাকা।

নতুন ভাড়া কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। গ্যাসে চলা বাস ও মিনিবাসের ক্ষেত্রে এই নতুন ভাড়ার হার কার্যকর হবে না।

নতুন ভাড়া কার্যকর হওয়ার পর প্রতিটি বাস ও মিনিবাসে যাত্রীদের দেখার মতো জায়গায় সংশোধিত ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে।

এ ছাড়া কোনো বাসে অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করা হলে সেই অনুযায়ী ভাড়াও আনুপাতিক হারে নির্ধারণ করতে হবে।

এ ধরনের ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

তবে শেষ পর্যন্ত প্রজ্ঞাপনে তিন ধরনের রুটেই প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন ভাড়া নির্ধারণের সঙ্গে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে আগে জারি করা প্রজ্ঞাপন ও আদেশগুলো বাতিল করা হয়েছে।

ফলে নতুন প্রজ্ঞাপন অনুযায়ীই এখন থেকে সংশ্লিষ্ট ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারিত হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে