,

ওয়েব ফিল্মে প্রথম জুটি শার্লিন-তৌসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা। দুজনেরই দীর্ঘ ক্যারিয়ার। দীর্ঘ ক্যারিয়ার হলেও একসঙ্গে কখনো কাজ করেননি তারা।

এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন এই দুই শিল্পী। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন ভিকি জাহেদ।

জানা গেছে, ভিকি জাহেদের নির্মাণের চেনা ধাঁচেই সাসপেন্স-থ্রিলার গল্পে তৈরি হবে এটি। তবে এখনো ওয়েব ফিল্মটির নাম চূড়ান্ত হয়নি।

এদিকে বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। সেই কাজ শেষ করেই নতুন এই ওয়েব ফিল্মটির কাজ শুরু করবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে তৌসিফ-শার্লিন অভিনীত ওয়েব ফিল্মটি।
এদিকে বিরতি কাটিয়ে কিছুদিন আগেই জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে ফিরছেন শার্লিন ফারজানা। এরই মধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

তৌসিফ মাহবুব এখন ব্যস্ত রয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়ে। এরই মধ্যে শেষ করেছেন নতুন একটি নাটকের কাজ। রাখির পরিচালনায় নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। এ ছাড়া সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন তৌসিফ-কেয়া পায়েল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে