,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুবৃত্বদের হামলায় পুলিশসহ আহত ৭ হাতকড়া সহ আসামীর পলায়ন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করতে এসে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গত কাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুটি হাতকড়াও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে ঢাকার মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুল ইসলাম ও আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিসকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়,
গত কাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকার মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য রুবেলকে গ্রেফতারে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস ও সঙ্গীয় ফোর্স নিয়ে রুবেলের নিজ বাড়ি আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে অভিযানে আসে। এসময় রুবেলের পার্শ্ববর্তী মকবুল হোসেনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। রুবেল পুলিশের উপস্থিততি টের পেয়ে পালানোর চেষ্টা সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় রুবেল ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করলে বিয়ে বাড়ির লোকজন এসে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় এসআই মজিবুর ও ইদ্রিসসহ অন্তত ৭ জন আহত হন। এসময় দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে দুটি হাতকড়াও ছিনিয়ে নেয়।
রুবেলের ভাবী শাহিদা বেগম জানান পুলিশ কোন পোশাক ছাড়াই আমাদের বাড়িতে অভিযান চালিয়ে  রুবেলকে ধরে নিতে চাইলে বিয়ে বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে আক্রমন করে।তবে আমরা পুলিশের কোন মালামাল ছিনিয়ে নেইনি।তিনি আরো জানান পুলিশ সাদা পোশাকে আসার কারনেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ সেলিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, আসামি রুবেলকে গ্রেফতার ও হাতকড়া দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ