শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণরাই দেশের অগ্রগতির মূল শক্তি : রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সঙ্গে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।

তিনি বলেন, এ বছরের প্রতিপাদ্য—‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—বর্তমান বাস্তবতায় অত্যন্ত সময়োপযোগী।

রাষ্ট্রপতি জানান, সরকার যুবসমাজকে সুশিক্ষিত, দক্ষ, আত্মনির্ভরশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার পাশাপাশি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তরুণরা প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বে আরও দক্ষ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, সহিংসতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রয়েছে। এসব উদ্যোগ নতুন প্রজন্মের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই অগ্রগতিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণীতে রাষ্ট্রপতি সুস্বাস্থ্য ও পরিকল্পিত পরিবারকে একটি কর্মক্ষম ও সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সবার জন্য সহজলভ্য করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সমাজের সব অংশীজনকে তরুণদের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য