,

ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে ইলেকট্রিক ট্রেন

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম রেলপথে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এরই মধ্যে এ রুটে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা তৈরির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই রেল করিডরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে পুরো ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম করিডরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিস্তারিত ডিজাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তবে ঠিক কবে থেকে ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি ঠিক করা হবে বলে জানান তিনি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের গড় গতি বাড়বে এবং দুই শহরের মধ্যে যাতায়াতে সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯