,

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইন উপেক্ষা করে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিতাস ও বুড়ি নদীর সরকারি জায়গা দখল ও ভরাটের অভিযোগ উঠেছে। নদী খননে কোটি কোটি টাকা ব্যয় হলেও অবৈধ দখল ও ভরাট বন্ধ না হওয়ায় নদী দুটির অস্তিত্ব নিয়ে উদ্বেগ বাড়ছে।

অভিযোগ রয়েছে, ২০১৪ সাল থেকে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর মৌজায় তিতাস ও বুড়ি নদীর জায়গা নিজের দাবি করে বালু ভরাট করে আসছেন ফরিদ উদ্দিন আহমেদ। সম্প্রতি নবীনগর পৌর এলাকার লঞ্চঘাটের পূর্ব পাশে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে তিতাস নদীর একটি অংশ ভরাটের কাজ শুরু করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত হলে রোববার (৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। অবৈধভাবে বালু ভরাটের দায়ে ফরিদ উদ্দিন আহমেদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে নিজ খরচে নদীতে ফেলা বালু অপসারণের নির্দেশ দেওয়া হয়।

নবীনগর সদর ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১০৯৮ খতিয়ানভুক্ত ২৫৯০ এসএ দাগের জায়গাটি সরকারি সম্পত্তি। অভিযুক্তের নামে ওই জমির কোনো নামজারি বা খারিজ খতিয়ান নেই বলেও সূত্রটি জানিয়েছে।

২০২০ সালে নবীনগর থেকে কসবার কুটি বাজার পর্যন্ত ২৪ কিলোমিটার নৌপথ খননে ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্পে ২৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয় করা হলেও নদীর নাব্যতা রক্ষায় প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিবেশবাদী সংগঠন ‘নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, নদী দখল ও ভরাট অব্যাহত থাকলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

ইউএনও রাকিবুল ইসলাম জানান, সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিতাস ও বুড়ি নদীর প্রকৃত সীমানা নির্ধারণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করে সব অবৈধ দখল উচ্ছেদ এবং দখল ও ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ জাতীয় আরও খবর

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

আ. লীগকে ‘মাফিয়া গ্যাং’ বললেন তথ্য উপদেষ্টা