,

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রেললাইনের পাশে ভাল্ব স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য বিতরণ লাইন স্থানান্তরের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় এসব এলাকার সংলগ্ন কিছু এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রেললাইনের দুই পাশে ভাল্ব স্থাপন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের জন্য বিতরণ লাইন স্থানান্তরের টাই-ইন কাজ সম্পন্ন করতেই নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ সমস্যার কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯