,

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার হলেও এর জন্য দেশকে অনেক বড় মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বেলা ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের ঋণ রাষ্ট্র কোনোদিন পরিশোধ করতে পারবে না। ভবিষ্যতে যেন এমন নির্মম ও মর্মান্তিক হত্যাযজ্ঞ আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জাদুঘর পরিদর্শনের সময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ঐতিহাসিক নিদর্শন দেখেন। তিনি দীর্ঘ গণতান্ত্রিক যাত্রার ওয়াকওয়ে, শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ও আয়নাঘরের প্রতিরূপ ঘুরে দেখেন।

এ ছাড়া বিডিআর ও শাপলা ম্যাসাকার, নির্যাতনের বিভিন্ন উপকরণ এবং জোরপূর্বক গুমসংক্রান্ত প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। শহীদদের চিঠি, স্মারক ও বিভিন্ন স্মৃতিচিহ্ন দেখে রাষ্ট্রপতিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। পরে মনসুন থিয়েটারে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও দেখেন তিনি।

পরিদর্শন শেষে জাদুঘর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯