শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের চাদাঁবাজি,মামলা ও হয়রানি করার প্রতিবাদে আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ে অবরোধ

ashugonjoনিজস্ব প্রতিবেদক :: হাইওয়ে রোডে সিএনজি চলাচল বন্ধ,পুলিশ প্রশাসনের চাদাঁবাজি, মামলা ও হয়রানির করার প্রতিবাদে সিএনজি মালিক-চালক সমিতি ব্রাহ্মনবাড়িয়ার ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জ রেলগেইটে একঘন্টা অবরোধ করে রাখে।এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

আজ বুধবার দুপুরে সিএনজি মালিক-চালক সমিতি ব্রাহ্মনবাড়িয়ার ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জ রেলগেইটে এ অবরোধ কর্মসূচি পালন করে।

আশুগঞ্জ সিএনজি শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান জানান,দীর্ঘদিন ধরে হাইওয়েরোডে পুলিশের চাদাঁবাজি,মামলা ও হয়রানি করার প্রতিবাদে আজ দুপর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইটে এক ঘন্টা সিএনজি দিয়ে  রাস্তায় ব্যারিকেট দিয়ে অবরোধ করে রাখে সিএনজি মালিক-চালকরা|

পরবর্তীতে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আশুগঞ্জ সিএনজি মালিক সমিতির কার্যাৃলয়ে এক বৈঠকে মিলিত হয় । এসময় মালিক সমিতির সভাপতি খোরশেদ মিয়া, সহ-সভাপতি গোলাপ গোল্লা,ইদু মিয়া,শ্রমিক সমিতির সভাপুিত রাজিব পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) মোহাম্মদ মহি উদ্দিন বলেন,তাদের দাবি মানার ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন এবং একটি সুষ্ঠু গ্রহনযোগ্য সমাধানে আশ্বাসের  প্রেক্ষিতে দুপুর দুইটায় তারা অবরোধ তুলে নেয়।

তবে সিএনজি মালিক ও চালকরা বলেন,আশুগঞ্জে ৫শ শতাধিক সিএনজি রয়েছে এবং এর সাথে হাজার হাজার শ্রমিকদের রুটিরুজি জড়িত । আগামীকাল বৃহস্পতিবার থেকে হাইওয়েরোডে সিএনজি চলাচল করতে না দিলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনিদিষ্টকালের জন্য ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধ করে রাখা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা