সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক পাচার ঠেকাতে বাংলাদেশ-পাকিস্তানের ১০ বছরের সমঝোতা

news-image
নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ বাণিজ্য রোধে দীর্ঘমেয়াদি সহযোগিতার পথে হাঁটছে বাংলাদেশ ও পাকিস্তান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ১০ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থপাচার এবং অপরাধ চক্রের কার্যক্রম মোকাবিলায় দুই দেশ নিয়মিত তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময় করবে। পাশাপাশি নতুন পাচার রুট, কৌশল ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে।

সমঝোতা অনুযায়ী, উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলো প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করতে পারবে। ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’-এর মতো সমন্বিত কার্যক্রম চালানোর বিষয়েও একমত হয়েছে দুই পক্ষ।

এছাড়া মাদক নিয়ন্ত্রণে কাজ করা কর্মকর্তাদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং গবেষণালব্ধ তথ্য বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোপনে বহন করা মাদক শনাক্তকরণ এবং স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও থাকবে এই চুক্তিতে।

তথ্য আদান-প্রদানের জন্য বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের অ্যান্টি নারকোটিক্স ফোর্স (এএনএফ) নির্ধারিত ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে।

চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো গোপনীয়তা রক্ষা। দুই দেশের মধ্যে আদান-প্রদান হওয়া তথ্য ও নথি কঠোরভাবে সংরক্ষণ করা হবে এবং তৃতীয় কোনো পক্ষের কাছে প্রকাশ করা হবে না।

স্বাক্ষরের দিন থেকে কার্যকর হওয়া এই সমঝোতা ১০ বছর পর্যন্ত বহাল থাকবে। পরবর্তীতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। দুই দেশই আশা করছে, এই উদ্যোগ মাদক অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার