বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

news-image
অনলাইন ডেস্ক : আজ ২৫ বৈশাখ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দিনটি ঘিরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিদের মধ্যে বইছে উৎসবের আবহ। জোড়াসাঁকো, শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরের মতো স্মৃতিবিজড়িত স্থানগুলোতে চলছে নানা আয়োজন।

১৮৬১ সালের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরী দেবীর সন্তান তিনি। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে তার অবদান অনন্য। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা সাহিত্য প্রথমবারের মতো বিশ্বস্বীকৃতি পায়।

কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, প্রাবন্ধিক, শিক্ষাচিন্তক ও চিত্রশিল্পী—বহুমাত্রিক প্রতিভার এক উজ্জ্বল নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিকর্মের বিস্তার যেমন বিশাল, তেমনি গভীরতাও অনন্য। কবিতা, গল্প, উপন্যাস, নাটক থেকে শুরু করে দুই হাজারের বেশি গানে তিনি মানবজীবনের নানা অনুভূতি তুলে ধরেছেন। তার লেখা বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ আজও বাঙালির আবেগ ও দেশপ্রেমের প্রতীক।

রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শনে মানবতা, স্বাধীনচেতা মনন, প্রকৃতিপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার শক্তিশালী প্রকাশ ঘটেছে। তার সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সৌন্দর্য ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। মহান মুক্তিযুদ্ধের সময়ও তার গান ও কবিতা বাঙালিকে সাহস জুগিয়েছিল।

বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে এবারও দেশজুড়ে নানা সাংস্কৃতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকাসহ কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসংগীত পরিবেশনা ও আবৃত্তির আয়োজন করা হয়েছে।

কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় সংগীত, নৃত্য ও আলোচনা সভা চলছে। একই সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক চার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগীতচর্চা কেন্দ্রও বিশেষ কর্মসূচির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করছে। ছায়ানট, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থাসহ বিভিন্ন সংগঠন রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছে।

রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন সাহিত্যিক নন, তিনি বাঙালির চেতনা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার জন্মদিন তাই কেবল স্মরণ নয়, মানবতা, উদারতা ও সৌন্দর্যবোধের এক নতুন অনুপ্রেরণার দিনও বটে।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা