মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

news-image
নওগাঁ প্রতিনিধি : বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পুরোপুরি সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠতে পারেনি। তিনি অভিযোগ করেন, একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী বিভিন্ন সময় সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বহুবার পরিবর্তনের জন্য আন্দোলন করেছে এবং ত্যাগ স্বীকার করেছে। কিন্তু প্রত্যাশিত পরিবর্তন বারবার অধরাই থেকে গেছে। যদিও তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি, তবু রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধই জাতির মূল ভিত্তি এবং জাতীয় পরিচয়ের প্রধান শক্তি। তার ভাষায়, নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে এবং গণতন্ত্রও সংগ্রামের মাধ্যমেই ফিরে এসেছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান প্রসঙ্গে তিনি বলেন, কবিগুরু শুধু সাহিত্যচর্চায় সীমাবদ্ধ ছিলেন না; কৃষকদের জীবনমান উন্নয়নেও তিনি কাজ করেছেন। পতিসরে এসে কৃষকদের দুঃখ-দুর্দশা দেখে তিনি ব্যাংক প্রতিষ্ঠা ও আধুনিক কৃষি ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত, নাটক ও দর্শন বিশ্বজুড়ে সমাদৃত। ‘গীতাঞ্জলি’র মাধ্যমে তিনি বিশ্বসাহিত্যে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তার মতে, রবীন্দ্রনাথকে যত পড়া যায়, ততই নতুনভাবে আবিষ্কার করা সম্ভব।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক আন্দোলন ও পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। জনগণ নতুন সরকারের প্রতি আশা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতের শাসনামলে অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, কিছু মহল ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে দেশের মানুষ আর কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো পতিসর এলাকা।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের জন্য বিমানের টিকিটে ছাড়, মিলবে অগ্রাধিকার সেবা

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত