,

ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এসব কথা সঠিক নয়: মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এসব কথা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সকালে ঠাকুরগাঁও-১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আরেকটা দল ভোটের জন্য এসেছে। তাদের মার্কা হলো দাঁড়িপাল্লা। ৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। অনেক লোককে মেরে ফেলেছে। মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে। তারা এখনো মাফ চাননি।’

এ সময় বিকাশ নম্বর কাউকে দেবেন না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব ভাঁওতাবাজি আর ধান্দাবাজি। ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এসব কথা সঠিক নয়।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। গত ১৫-১৬ বছর দেশের অনেক ক্ষতি হয়েছে। ঝগড়াঝাঁটি না করে সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে।’

দেশের মানুষের উন্নতির জন্য রাজনীতি করেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাজনীতি করি শান্তিতে থাকার জন্য। বিগত সময়গুলোতে আমরা শান্তিতে থাকতে পারিনি। ১৫ বছর পর খারাপ সময় পার করেছি। এখন সুসময় এসেছে, দেশে একটা ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে। এ রকম একটা আশা জেগেছে।‘

তিনি বলেন, ‘আমি মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেন না এক কাপ চা খেয়েছি। নির্বাচনে দলের পক্ষ থেকে আমি প্রার্থী। ভোট চাওয়ার জন্য এসেছি। মার্কা হলো ধানের শীষ। এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে কাজ করার সুযোগ দেবেন।’

এ সময় বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার পর্যন্ত সুদসহ কৃষিঋণ মাফ করে দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এনজিও এর যত টাকা ঋণ আছে তার দায় সরকার নেবে। মায়েদের মওকুফ করে দেওয়া হবে। এ ছাড়া মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকারের জন্য ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০