রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় রাখার প্রতিশ্রুতি বিদেশি প্রতিনিধিদের

news-image

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াারম্যান বেগম খালেদা জিয়ার জানাজা অবিস্মরণীয় জনসমাগমের মধ্যে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত।খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও তার প্রতি সম্মান জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা আসেন- পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুংগিয়েল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ, মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তারা শোক ও সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, দলের স্থায়ী কমিটির সদস্যআমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর গুরুত্বপূর্ণ নেতারা এসময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার প্রতিশ্রুতির কথা জানান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে তারা বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন। পাশাপাশি তারেক রহমানের নের্তৃত্বে তার অগ্রগতিও কামনা করেছে তারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেশি দেশের প্রতিনিধিরা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা স্মরণ করেন বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল