রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে খোলা হয়েছে শোক বই

news-image

বাসস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোক বই খোলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই শোক বই খোলা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এতে শোক প্রকাশ করে সমবেদনা জানানো যাবে।

গণমাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র প্রতি শোক জানানোর জন্য চেয়ারপার্সন অফিসে শোক বই খোলা হয়েছে। এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তাঁদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।

তিনি জানান, শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে— মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিকরা সশরীরে বিএনপির গুলশান কার্যালয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর করে যাচ্ছেন। তাদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারও আসছেন। এ পর্যন্ত ১৫ টির বেশি দেশের প্রতিনিধি শোক বইতে স্বাক্ষর করেছেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন। এছাড়াও পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে একে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেখা গেছে।

শায়রুল কবির খান জানান, ‘চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিনসহ ১৬ টির বেশি দেশের প্রতিনিধি ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।’

মঙ্গলবার ভোর ৬টায় আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইন্তেকাল করেন।

 

এ জাতীয় আরও খবর

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা