,

খালেদা জিয়ার প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি: আ স ম রব

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ূার প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে দেওয়া বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। তার প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আপসহীন সংগ্রাম, রাজনৈতিক দৃঢ়তা ও মতাদর্শিক অবস্থানের এক অনন্য প্রতীক। দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক জীবনে তার (বেগম খালেদা জিয়া) ত্যাগ, সাহস ও প্রজ্ঞা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভিন্নমত থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে তার উপস্থিতি ছিল অত্যন্ত প্রভাবশালী ও তাৎপর্যপূর্ণ। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’

​জেএসডি সভাপতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, অগণিত রাজনৈতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল