রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

news-image

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের (৩৭) বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ ডিসেম্বর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় দায়ের হয়েছে। মামলার তদন্ত চলমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর মামলার এজাহার নামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে (৩৩) আগ্নেয়াস্ত্র দ্বারা মাথায় গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যান। ফয়সাল করিম মাসুদের মা হাসি বেগম আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, গত ১২ ডিসেম্বর আসামি ফয়সাল করিম মাসুদ একটি কালো রঙের কাঁধের ব্যাগসহ শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওস্থ পানির ট্যাংকির মোড় কর্নেল গলি, ২৭২/৫ চৌধুরীবাড়ীর ৮ম তলার লিফ্টের পশ্চিম পাশে তার বোন জেসমিনের ভাড়া করা বাসায় আসেন। এ সময় বাড়ির দারোয়ান মাসুদ মোল্লা ৩/৪ জন লোক নিয়ে জেসমিনের বাসার কলিং বেল চাপ দিলে আসামি ফয়সাল করিম মাসুদ দরজার ছিদ্র দিয়ে লোকজন দেখে পুলিশ মনে করেন, তার কাঁধের ব্যাগটি রান্না ঘরের জানালার বাহিরে নিচে ফেলে দেয়। ব্যাগটি বাসার মাঝখানে লোহার গ্রিলের উপর গিয়ে পড়ে।

পরে লোকজন চলে গেলে আসামি ফয়সাল করিম মাসুদের আদেশে তার মা ব্যাগটি তুলে নিয়ে আসেন। আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ বাড়িতে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরে র‌্যাব-২ গত ১৫ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ওই বাসার মাঝখানে লোহার গ্রিলের ওপর থেকে একটি কালো রঙের ম্যাগাজিন, যার ভেতরে ছয়টি তাজা বুলেট ও একটি সিলভার কালারের ম্যাগাজিন, যার ভেতরে পাঁচটি তাজা বুলেট উদ্ধার করে।

আমাদের সময়/জেআই

 

এ জাতীয় আরও খবর

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস