রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করল পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান হোতা ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে।

 

হত্যাকাণ্ডটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘ডিএমপি এই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

পলাতক মূল খুনিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বলেন, ‘তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭-৮ দিনের মধ্যেই আদালতে এই আলোচিত হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। যারা এই খুনের পেছনে কলকাঠি নেড়েছে এবং যারা মাঠ পর্যায়ে সরাসরি অংশ নিয়েছে, তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করাই এখন পুলিশের লক্ষ্য।’

 

এ জাতীয় আরও খবর

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০