রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর পর দেশে যিহি প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। গত কয়েকবছর ধরে এ কার্যালয়টিই হয়ে ওঠেছে বিএনপির নীতিনির্ধারণের মূল কেন্দ্র।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে। সেখান থেকে দলের সাংগঠনিক কাযক্রম ও কর্মসূচি পরিচালনা করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে দেশে আসেন গত ২৫ ডিসেম্বর। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেলেন এবং দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে রবিবার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। রবিবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্, ১৯৯১ সালের নির্বাচনে ঢাকা-১৭ (তৎকালীন ঢাকা-৫) আসনে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বেগম খালেনা জিয়া। সেটাই ছিল বিএনপি চেয়ারপারসনের প্রথম কোনো নির্বাচনে অংশগ্রহণ। রাজধানীর অভিজাত এলাকা গুলশান,বনানী,বারিধারা, ক্যান্টনমেন্ট ও শাহজাদপুর নিয়ে গঠিত এ নির্বাচনী আসনটি বেশ গুরুত্বপূর্ণ বলে ধরা হয়।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল