,

চার দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারাদেশের শিক্ষার্থীদের ঢাকায় এসে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে দিনের অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে চার দফা দাবি তুলে ধরে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা সহায়তা করেছে এবং যারা পলায়নে সহযোগিতা করেছে—পুরো খুনি চক্রকে গ্রেপ্তার করে আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।’

এ সময় তিনি চার দফা দাবির বিস্তারিত তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, ‘এই চারটি দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।’

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আব্দুল্লাহ আল জবের বলেন, ‘আজ (রোববার) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সারাদেশে যে অবরোধ কর্মসূচি চলেছে, তা আজকের মতো প্রত্যাহার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আগামীকাল (সোমবার) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে ঢাকার শহীদ হাদি চত্বরে (শাহবাগ) এসে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

জাবের বলেন, ‘হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই লড়াই কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে।’

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল