,

তারেক রহমানের সঙ্গে ফিরছে ‘জিবুও’

news-image

হেফাজুল করিম রকিব, লন্ডন থেকে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমান আদরের পোষা বিড়াল ‘জিবু’কে নিয়ে আসবেন কিনা। একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ইতোমধ্যেই আলোচিত সেই বিলাতি বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। সাইবেরিয়ান ব্রিড ‘জিবু’র বয়স ৭। তারেক রহমান শুধু পরিবার নিয়েই নয়, সঙ্গেই নিয়ে ফিরছেন আদরের বিড়াল ‘জিবু’কেও।

সামাজিক মাধ্যমে তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে বিড়ালের সঙ্গে খুনসুটি করার ছবি আগেও ভাইরাল হয়েছে বহুবার। প্রাণীর প্রতি তাঁর ভালোবাসা বিভিন্ন সময় প্রশংসা কুড়িয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জিবুর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এভাবেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মাঝেও পরিচিতি পেয়েছে জিবু।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর পোষা প্রাণী এবং প্রাণীপ্রেমের বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি হাসতে হাসতে জানান, বিড়ালটি মূলত তাঁর মেয়ের, তবে এখন পরিবারের সবারই আদরের হয়ে উঠেছে। সেই সাক্ষাৎকারে তিনি বিড়ালের নাম ‘জিবু’ বলে উল্লেখ করেন। মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি মমতার বিষয়েও তিনি মত প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন; তাই তার প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও বিপন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়