,

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে কফি আছে নিশ্চয়ই? আপনি কি জানেন, কেবল পানীয়ই নয়, কফি দিয়ে তৈরি করা যায় মজাদার সব ডেজার্টও? তার মধ্যে একটি হলো কফি ব্রাউনি। এটি তৈরিতে করতে খুব বেশি সময় কিংবা উপকরণেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন কফির ব্রাউনি। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

কফি- দেড় টেবিল চামচ

ময়দা- ১ কাপ

চিনি- ১ কাপ

কোকো পাউডার- ২ টেবিল চামচ

গলানো বাটার- আধা কাপ

বিজ্ঞাপন

ডিম- ২টি

লবণ- সামান্য।

যেভাবে তৈরি করবেন

একটি বড় বোলে চিনি, ডিম ও বাটার বিট করে নিতে হবে। এবার তার সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে নিতে হবে। কেক তৈরির পাত্রে কাগজ দিয়ে তাতে তেল মাখিয়ে নিতে হবে। ওভেন দশ মিনিট প্রি-হিট করে তাতে কেক তৈরির মোল্ডটি বসিয়ে দিন। এবার ১৮০ সেলসিয়াসে আধা ঘণ্টার মতো বেক করতে হবে। এরপর বের করে নিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কফির ব্রাউনি।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা