,

আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি: লুৎফুজ্জামান বাবর

news-image

নেত্রকোনা ও মোহনগঞ্জ প্রতিনিধি : আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে শুক্রবার (১৪ নভেম্বর) নেত্রকোনা সদরের চল্লিশায় নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি।’

তিনি আরও বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ নির্বাচনী এলাকায় ফিরছি। এজন্য নেত্রকোনাবাসীর কাছেও শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের (মদন-মোহনগঞ্জ- খালিয়াজুরি) ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না।’

আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়-এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহতালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’

জুলাই সনদপত্র নিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতিমধ্যে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়