,

বাঞ্ছারামপুরে ভূমি কর্মকর্তার ঘুষের টাকা ফেরত পেতে এলাকাবাসীর লিখিত অভিযোগ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার কাছে ঘুষের টাকা ফেরত পেতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে। এঘটনায় ক্ষুব্ধ ১০ জন এলাকাবাসী বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা এ কে.এম সামসুদ্দুহা জমির নামজারী (খারিজ) করার নামে এলাকাবাসী থেকে অন্তত ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি বিষ্ণুরামপুর অফিসে দায়িত্ব নেওয়ার পর থেকেই অফিসে বসে ইয়াবা সেবনসহ এলাকায় নারী ঘটিত কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ারও অভিযোগ রয়েছে। আকানগর গ্রামের মুন্সী মামুন মিয়া অভিযোগ করে বলেন, “সামসুদ্দুহা আমার কাছ থেকে খারিজ বাবদ ৮ হাজার টাকা নিয়ে কাজ না ঘুরাইলে আমরা বিরক্ত হইলে তিনি আমাদেরকে হুমকি দিয়ে বলে বারবার টাকা চাইলে মামলা খাইবেন। এই কারণে আমরা ১০ জন মিল্লা আজকা ইউএনও স্যারের কাছে তার বিরুদ্ধে দরখাস্ত করছি।” বাহেরচর গ্রামের অপর ভুক্তভোগি হারুন মিয়া অভিযোগ করে বলেন, “সহকারী তহসিলদার সামসুদ্দুহা আমার কাছ থেকে খারিজ বাবদ ৭ হাজার টাকা নিছে। খারিজ না কইরা দিয়া উল্টা হুমকি ধামকি দেওয়ায় আমরা ইউএনও স্যারকে বিষয়টা লিখিতভাবে জানাইছি। সহকারী তহসিলদার কিভাবে অফিসে বইসা ইয়াবা খায়, মহিলাদের নিয়ে দুষ্টামি করে।” অভিযোগকারী উপ-সহকারী কর্মকর্তা এ কে.এম সামসুদ্দুহা বলেন, “এলাকাবাসী আমার বিরুদ্ধে যে ঢালাও ভাবে অভিযোগ দিয়েছে তা সঠিক নয়। খারিজ বাবদ কিছু লোক কিছু টাকা দিয়েছে। কিন্তু অফিসে বসে ইয়াবা সেবন ও নারীদের সাথে ফুষ্টিনষ্টি করার অভিযোগ মিথ্যা।” বাঞ্ছারামপুর ভূমি অফিসের কানুনগো বসন্ত কুমার চাকমা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষ্ণুরামপুরের উপ-সহকারী কর্মকর্তা সামসুদ্দুহার বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা প্রকাশ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আলামীন বলেন, “আমি কানুনগো সাহেবকে বলে দিয়েছি তদন্ত করে সামসুদ্দুহার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।”

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ