,

আশুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার তালশহর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত কাইয়ূম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল তালশহর পশ্চিমপাড়ায় মাদক ব্যবসায়ী মানিকের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানিকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ