,

জায়গা দখল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক অফিসের জায়গা দখলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর সব ধরণের পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকাল থেকে বন্দরের মালবাহী জাহাজ থেকে পণ্য উঠা নামা বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে করে বন্দর থেকে ধান-চাল ও সার পরিবহন বন্ধ রয়েছে।
আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, গত ১৫ বছর ধরে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আশুগঞ্জ গোলচত্ত্বরের একটি জায়গা আমরা ভোগ-দখল করে আসছি। কিন্তু গত ৪/৫ দিন আগে আশুগঞ্জ শ্রমিক লীকের নাম ভাঙ্গিয়ে কয়েকজন লোক রাতের আঁধারে আমাদের জায়গার উপর সাইনবোর্ড লাগিয়ে দেয়। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল প্রকার পণ্য লোড-আনলোড বন্ধ রেখেছেন শ্রমিকরা।
এব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের মধ্যে জায়গা দখলকে কেন্দ্র করে বন্দরে পণ লোড-আনলোড বন্ধ রেখেন শ্রমিকরা। এই সমস্যা সমাধানে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস