বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে পুলিশের সামনেই হত্যা মামলার আসামীদের মানববন্ধন

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সামনেই চাঞ্চল্যকর রতন হত্যা মামলার এজহারভুক্ত আসামিরা মানববন্ধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার বগইর গ্রামের জনৈক নাজমা বেগমের মৃত্যুকে কেন্দ্র করে উপজেলার দূর্গাপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাদল মিয়া, জাকির হোসেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম মনু মেম্বার, ইউপি সদস্য কামাল হোসেন প্রমুখ।
এদিকে রতন হত্যা মামলা বাদী ও তার পিতা মো. মালু মিয়া অভিযোগ করে বলেন, রতন হত্যা মামলাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই আসামিরা এই মানববন্ধন করেছে। তিনি বলেন, ডায়াবেটিস জনিত রোগে জনৈক নাজমা বেগমের মৃত্যুকে পুঁজি করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভুয়া সনদ দিয়ে রতন হত্যা মামলার এজহারভুক্ত আসামিরা পাল্টা একটি হত্যা মামলা দায়ের করেছে।
মালু মিয়া আরো অভিযোগ করেন, আশুগঞ্জ থানা পুলিশকে মোটা অংকের অর্থ দিয়ে রতন হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে আসামিরা পাল্টা মামলাটি রেকর্ড করিয়েছে। এতে করে রতন হত্যা মামলার ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
পুলিশের সামনেই আসামিদের মানবন্ধনের ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, মানবন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই মানববন্ধনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, চাঞ্চল্যকর রতন হত্যা মামলা ধামাচাপা দিতে ডায়াবেটিস জনিত রোগে মারা মারা যাওয়া জনৈক নাজমা বেগমের ঢাকা মেডিকেল কলেজ থেকে মৃত্যুর ভুয়া সনদ দিয়ে আসামিদের দায়েরকৃত মামলাটি গত ৪ আগষ্টা রাতে হত্যা মামলা হিসেবে রেকর্ড করে আশুগঞ্জ থানা পুলিশ।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা