বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খায়েশ মিয়া (৩৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের নিহতের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খায়েশ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি বালুবাহী নৌকার শ্রমিক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন খায়েশ মিয়া। পরে সকালে বাড়ির বারান্দায় পরিবারের লোকজন খায়েশের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা