শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ বন্দর থেকে নৌযান চলাচল শুরু

news-image

 বৈরী আবহাওয়ার কারণে দুদিন বন্ধ থাকার পর আশুগঞ্জ নৌ-বন্দর থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার সকাল ৯ টা থেকে নৌযান চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের আশুগঞ্জের পরিদর্শক শাহ আলম জানান, বৃষ্টিপাত কমে যাওয়া এবং আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় আশুগঞ্জ নৌ-বন্দর থেকে নৌযান চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। সকাল থেকে লঞ্চ ও মালবাহী ট্রলারসহ সব ধরনের নৌ-চলাচল শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। এ সময় বন্দরে অটকা পড়ে বিভিন্ন ধরনের নৌযান।