আশুগঞ্জ নৌবন্দর থেকে নৌযান চলাচল বন্ধ

news-image

আমিরজাদা চৌধুরী : দেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে আজ শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌ-বন্দর থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। পাশপাশি নৌবন্দরে ও সর্তকতা জারি করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার ৬টি নৌরুটে যাত্রীবাহি লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষনা করেছে বিআইডাব্লিওটিএ। এতে করে আশুগঞ্জ নৌ-বন্দরে আটকা পড়েছে শত শত যাত্রী ও মালবাহী লঞ্চ।

আজ শুক্রবার সকাল থেকে এই নৌযান যান চলাচল বন্ধ থাকায় লঞ্চ টর্মিনাল গুলো থেকে ৬টি নৌরুটে কোন যাত্রবাহি লঞ্চ ছেড়ে যায়নি এবং আশুগঞ্জ নৌবন্দরে নৌঙ্গর করে আছে ২ শতাধীক মালবাহি কার্গো জাহাজ। বন্ধ রয়েছে বন্দরের সকল কার্যক্রম।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ এর আশুগঞ্জ এর পরিদর্শক মো. শাহ আলম জানান, দেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ আশুগঞ্জ নৌ-বন্দর থেকে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রেখেছে। এর কারনে এই বন্দর থেকে ৬টি রুটে লঞ্চ ও মালবাহী ট্রলার সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌযান চলাচল বন্ধ রাখার কারনে আশুগঞ্জ বন্দরে আটকা পড়েছে শত শত মালবাহী জাহাজ। আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত এই বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। পাশাপশি নৌ বন্দরের নিরাপত্তা ব্যবস্থ্যা জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ