,

আশুগুঞ্জে দূর্গাপুর গ্রামের বাদল মিয়া নামে এক হোটেল ব্যবসায়ীকে অপহরন

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলা দূর্গাপুর গ্রামে হোটেল ব্যবসায়ী বাদল মিয়া (৩৫) নামে এক ব্যাক্তিকে অপহরন করা হয়েছে। জানা যায়, ৩০ জুলাই বৃহস্পতিবার ভোরবেলা বাড়ি থেকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর পাড় থেকে অপহরনকারীরা তাকে অপহরন করে নিয়ে যায়। পরে রাত ৩টা ৫৩ মিনিটে অপহরনকারীরা বাদল মিয়ার নিজ মুঠোফোন থেকে তার স্ত্রীকে ফোন করে বিভিন্ন প্রকার অশ্লীল কথাবার্তা ও মুক্তিপন দাবী করে। পরবর্তীতে ৩০ জুলাই বৃহস্পতিবার ৮টা ২০ মিনিটে অপহরনকারীরা আবার বাদল মিয়ার স্ত্রীকে ফোন করে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এদিকে বাদল মিয়ার অপহরনের কথা শুনে তার পরিবারের লোকজনের আজহারীতে দূর্গাপুর গ্রামের বাতাস বাড়ী হয়ে উঠছে। তাছাড়াও এলাকার জনমনে আতংক বিরাজ করছে। বাদল মিয়ার পাশের দোকানদার আতিক টেলিকমের মালিক হাজী মাসুদুর রহমান বলেন, ‘আমার জানা মতে বাদল মিয়ার তেমন কোন শত্রুও ছিলনা। তবে কেন যেন এধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল এতে করে আমি ও দূর্গাপুর বাজারের দোকানদাররা  নিরাপত্তা হীনতায় ভোগছি’। এ ব্যাপারে বাদল মিয়ার স্ত্রী রীনা বেগম বাদী হয়ে আশুগঞ্জ থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি এজহার লিপিবদ্ধ করছে ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ