শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ

news-image

 জেলার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট যান্ত্রিক ত্রুটির জন্য দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। এই দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় ২৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে কারখানার চালুকৃত ২নং ইউনিটটি বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এর এয়ার প্রি-হিটারের মোটরটিতে ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে এটি বন্ধ হয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ মোটরটির ত্রুটি মেরামতের জন্য কাজ শুরু করেছে। তবে কবে নাগাদ এটি আবার উৎপাদনে ফিরে আসবে তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছে না।

এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট যান্ত্রিক ত্রুটির জন্য দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। এই দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় ২৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমান জানান, ২নং ইউনিটের মোটরটির ত্রুটি চিহ্নিত করে মেরামত শুরু করা হয়েছে। তবে তা কবে নাগাদ উৎপাদনে ফিরে আসবে তা বলা যাচ্ছে না। কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টেও উৎপাদনে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে।