আশুগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ৫
আমিরজাদা চৌধুরী : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর নামক স্থানে যাত্রীবাহি বাস ও ধানবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে আশুগঞ্জের সোনারামপুর নামক স্থানে অপর একটি ধানবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের অন্তত পাঁচজন যাত্রী আহত হন। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর দুপুর ১২টার দিকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।











